রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

তাইওয়ানে ঢুকে পড়ল ৬৬ চীনা যুদ্ধবিমান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : একদিনেই তাইওয়ানের আকাশে অনুপ্রবেশ করেছে চীনের ৬৬টি যুদ্ধবিমান। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে যে, তারা তাদের দ্বীপের চারপাশে ২৪ ঘণ্টায় ৬৬টি চীনা সামরিক বিমানের উপস্থিতি শনাক্ত করতে সক্ষম হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ রেকর্ড।

বৃহস্পতিবার (১১ জুলাই) এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, মাত্র একদিন আগেই তাইওয়ানের কাছাকাছি সামরিক মহড়াও চালিয়েছিল বেইজিং। তার পরদিনই তাইওয়ানের আকাশে অনুপ্রবেশ করেছে চীনের ৬৬টি যুদ্ধবিমান।  

বুধবার বেইজিং দাবি করেছিল যে, ওই যুদ্ধবিমান পিএলএ বিমানবাহী রণতরি শানডংয়ের সঙ্গে অনুশীলনের জন্য পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে যাচ্ছিল।

এদিকে বৃহস্পতিবার এক বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় দ্বীপের আশেপাশে ৬৬টি পিএলএ যুদ্ধবিমান এবং সাতটি চীনা জাহাজ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৬টি যুদ্ধবিমান সংবেদনশীল মধ্যরেখা অতিক্রম করেছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে, তারা পরিস্থিতি নজরে রাখছে এবং এর উপযুক্ত প্রতিক্রিয়া দেখানো হবে।

এর আগে গত মে মাসে দ্বীপটির চারপাশে চীনের ৬২টি যুদ্ধবিমান এবং ২৭টি জাহাজ ঘোরাঘুরি করতে দেখা যায়। তাইওয়ান নিজেদের স্বাধীন দ্বীপ মনে করলেও চীন বরাবরই একে তাদের মূল ভূখণ্ডের অংশ বলেই মনে করে।

কিউএনবি/অনিমা/১১ জুলাই ২০২৪,/দুপুর ১২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit