বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

মায়ের অভিযোগে ছেলে কারাগারে

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : কিশোরগঞ্জের কটিয়াদীতে মায়ের অভিযোগের ভিত্তিতে মো. মেরাজ মিয়াকে (২২) ১ বছরের কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামারা তাসবিহা।

মাদকাসক্ত মো. মেরাজ মিয়া কটিয়াদী পৌরসভার ৮নং ওয়ার্ডে হালুয়াপাড়া মহল্লার মো. ফরিদ মিয়ার ছেলে।

মাদকাসক্তের বাবা মো. ফরিদ মিয়া জানান, আমার ৪ ছেলে ও ২ মেয়ের মাঝে ৩য় ছেলে বখাটেদের সঙ্গে মিশে গাঁজা সেবন করে। গাঁজার টাকার জন্য প্রায়ই আমাকে ও তার মাকে মারধর করে। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি ও আমার স্ত্রী নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করি।

কটিয়াদী পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কাকন জানান, বাবা-মায়ের অভিযোগের প্রেক্ষিতে মেরাজ মিয়াকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। মেরাজ প্রায়ই মাদক সেবনের টাকার জন্য তার বাবা মাকে মারধর করত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামারা তাসবিহা জানান, অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকাসক্ত মেরাজ মিয়াকে আটক করা হয়েছে। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করলে উপস্থিত জনপ্রতিনিধি ও জনগণের সামনে মাদক সেবন, বাবা ও মাকে মারধরের কথা স্বীকার করেন। আইন মোতাবেক তাকে ১ বছরের কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০১ জুলাই ২০২৪,/রাত ১১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit