বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

ইংল্যান্ড কোচের ‘আপত্তিকর’ ভিডিও ভাইরাল

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১১৬ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি ইউরোয় তোপের মুখে রয়েছেন ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট। গ্রুপপর্বে তিন ম্যাচের দুটিতে ড্র করেছে দল। সার্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে যে জয় এসেছিল, সেটাও কষ্টে ১-০ ব্যবধানে।

ইউরোয় আজ রোববার রাত ১০টায় শেষ ষোলোর মিশনে মাঠে নামার কথা ইংল্যান্ডের। প্রতিপক্ষ স্লোভাকিয়া। তার আগে সাউথগেটের যে ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়েছে, তা মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) মাধ্যমে তৈরি। 

এই প্রযুক্তি ব্যবহার করে বানানো সাউথগেটের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ১০ লাখেরও বেশি মানুষ সেই ভিডিও দেখেছে বলে জানায় বিবিসি।

কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বানানো ডিপফেক ভিডিওগুলোতে দেখা যায়,নিজের খেলোয়াড়দের সম্পর্কে অশোভন সব মন্তব্য করছেন সাউথগেট। বিশেষ করে ইংল্যান্ডের তারকা খেলোয়াড় ফিল ফোডেন, জর্ডান হেন্ডারসন, জ্যাক গ্রিলিশ ও মার্কাস রাশফোর্ডের ব্যাপারে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায় তাকে। সেসব ভুয়া ভিডিও দেখে অনেক দর্শক তা বিশ্বাসও করেছেন।

ভিডিও দেখে নিজেদের প্রতিক্রিয়ায় ইংলিশ এফএ জানায়, আপত্তিকর এসব ভিডিও সরাতে যথাযথ পদক্ষেপ নেবে তারা। এছাড়া সাউথগেট এবং ইংল্যান্ডের খেলোয়াড়রা এসবে মনোযোগ না দিয়ে বরং স্লোভাকিয়া ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত রয়েছেন বলেও জানায় তারা।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুন ২০২৪,/রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit