শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম

খেলনা পিস্তলকে আসল ভেবে কিশোরকে গুলি করে মারল মার্কিন পুলিশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সময় শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইউটিকা শহরে অস্ত্রের মুখে ১৩ বছর বয়সি এক কিশোরের পথ আটকে দেয় পুলিশ। এ সময় আত্মরক্ষার্থে হাত উঁচু করে ওই কিশোর।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই কিশোর দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশও তার পিছু নেয়। এ সময় ওই কিশোর নিজের কাছে থাকা পিস্তল তাক করলে পুলিশ সরাসরি গুলি চালায়। মাটিতে লুটিয়ে পড়লেও আবারো করা হয় গুলি।
 
যদিও পরে পুলিশ জানায়, খেলনা পিস্তল দিয়ে পুলিশের দিকে তাক করেছিলো ওই কিশোর। সন্তানকে হারিয়ে শোকে বাকরুদ্ধ মা। তার অভিযোগ, পুলিশের ভুলের কারণেই অকালে প্রাণ হারাতে হলো সন্তানকে। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে ছুটে যান ইউটিকা শহরের মেয়র। ঘটনার সুষ্ঠ তদন্তের পাশাপাশি জড়িত পুলিশ কর্মকর্তার শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন।
 
কয়েক বছর আগে শরণার্থী হিসেবে নিউইয়র্কে আশ্রয় নেয় মিয়ানমারের এই পরিবারটি।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুন ২০২৪,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit