সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

দুর্গাপুরে হাজংদের দেউলি উৎসব

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনধি
  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৭০ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :  ‘‘আমার সংস্কৃতি আমার অহংকার’’ এই প্রতিপাদ্যে হাজং সম্প্রদায়ের অংশগ্রহণে নেত্রকোনার দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরি এর আয়োজনে দেউলী উৎসব শুরু হয়েছে। শুক্রবার বিকালে এ উৎসব ভার্চুয়ালী উদ্বোধন করেন স্বাধিনতার কবি নির্মলেন্দু গুন।গীতিকার, কবি ও অত্র একাডেমির পরিচালক সুজন হাজংয়ের সভাপতিত্বে এ উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রশাসক সাহেদ পারভেজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউএনও এম রকিবুল হাসান, দুর্গাপুর সার্কেল এর সিনিয়র সহকারি পুলিশ সুপার আক্কাস আলী, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন খান, সংস্কৃতি মন্ত্রনালয়ের প্রকৌশলী রতন চন্দ্র পাল, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাবেক পরিচালক শরদিন্দু সরকার, আদিবাসী কন্ঠশিল্পী অনিমেষ হাজং, জাতীয় চলচিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী বেলাল খান, আদিবাসী নেতা বিপুল হাজং, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি‘র গবেষনা কর্মকর্তা সৃজন সাংমা প্রমুখ।

প্রধান অতিথি বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন সমস্যা ও তাদের জীবনমান উন্নয়ন, ভাষা ও সংস্কৃতি রক্ষায় বর্তমান সরকার অধিকতর গুরুত্ব দেয়ার কারণে আদিবাসীদের জ্ঞান ও মেধাকে আরো বিকশিত করার জন্য দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে। অত্র এলাকার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় কাজ করতে আমার পক্ষ থেকে সরকারের সর্বোচ্চ মহলে তুলে ধরব। সরকারের পাশাপাশি আদিবাসীদের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান। আলোচনা শেষে বিভিন্ন এলাকা থেকে আগত হাজং সাংস্কৃতিক দল তাদের কৃষ্টি তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

কিউএনবি/অনিমা/২৮ জুন ২০২৪,/রাত ৮:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit