সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

ইউরোয় ‘ব্ল্যাকহর্স’ অস্ট্রিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৬৮ Time View

স্পোর্টস ডেস্ক : ইউরোতে এ নিয়ে চতুর্থবার অংশগ্রহণ করছে অস্ট্রিয়া। গ্রুপপর্ব পেরোনো দলটির এবারের লক্ষ্য ইউরোপের সেরা হওয়া। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ তুরস্ক। এর আগে ৩ বার ইউরো খেলে কেবল একবার গ্রুপ পর্ব পেরিয়েছে অস্ট্রিয়া। ২০০৮ সালের ইউরোর আসর বসে তাদের মাটিতেই। সেবার স্বাগতিক দেশ হিসেবে প্রথমবারের মতো ইউরো কাপ খেলার সুযোগ পায় তারা। এরপর ২০১৬ এবং ২০২০ সালে অংশগ্রহণ করলেও তেমন চমক দেখাতে পারেনি দলটি।

২০২০ সালে ইতালির কাছে হেরে শেষ ষোলোতে থামতে হয় অস্ট্রিয়াকে। এটিই এখন পর্যন্ত ইউরোয় অস্ট্রিয়ানদের সেরা সাফল্য। এবারের দলটা অন্যরকম। দলের নেপথ্যে যিনি আছেন, তিনি ফুটবলের জেজেনপ্রেসিংয়ের জনক রালফ রাংনিক। জেজেনপ্রেসিং ফুটবল হলো, বল হারানোর সঙ্গে সঙ্গে প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেয়া। বলের পেছনে ৯০ মিনিট দৌড়ে প্রতিপক্ষের শিবিরে আতঙ্ক সৃষ্টি করা।    

২০২২ কাতার বিশ্বকাপে খেলতে না পারা অস্ট্রিয়া এখন ইউরোর মঞ্চে চোখ রাঙাচ্ছে। কারণ এই দলটার অন্যতম মাস্টারমাইন্ড কোচ রালফ রাংনিক। অস্ট্রিয়ার গ্রুপ পর্বের ম্যাচেগুলোতে রালফ রাংনিকের চিরচেনা জেজেনপ্রেসিং ফুটবল ফুটে উঠেছে। রাংনিকের কোচিং ক্যারিয়ারে বড় কোনো সাফল্য না এলেও তার কৌশল অনেকের কাছে আদর্শ। হালের পেপ গার্দিওলা, মরিসিও পচেত্তিনোদের মতো কোচরা ‘গুরু’ মানেন এই রাংনিককে। সম্প্রতি বার্য়ান মিউনিখের কোচ হওয়ার কথা থাকলেও রাংনিক সেই প্রস্তাব ফিরিয়ে দেন দেন! অস্ট্রিয়ার প্রতি এই কোচের নিবেদন সত্যিই প্রশংসনীয়।

রাংনিক ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যোগ দেন অস্ট্রিয়ার জাতীয় দলে। তারপর থেকেই রাংনিকের ছোঁয়ায় বদলে যেতে শুরু করেছে অস্ট্রিয়া। এবার তার নেতৃত্বে দারুণ ছন্দে থাকা অস্ট্রিয়ানরা কতদূর পথ পাড়ি দেয়, সেদিকেই নজর ফুটবল ভক্তদের।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit