রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্নের দাবি, তিন জনকে সাজা দিল সিঙ্গাপুর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়ে র‌্যালি করে প্রধানমন্ত্রীকে চিঠি দিতে যাওয়ায় তিন মানবাধিকার কর্মীকে অভিযুক্ত করেছে সিঙ্গাপুর।

অন্য দেশের সমর্থনে যেকোনো ধরনের প্রতিবাদ ও প্রতিবাদ সভা নিষিদ্ধ সিঙ্গাপুরে।  

আর গাজা সংঘাত সিঙ্গাপুরকে ফেলেছে দোটানায়। কারণ দেশটির অনেক বাসিন্দাই মুসলিম, বিপরীতে ইসরায়েলের সাথে সিঙ্গাপুরের সম্পর্ক ভালো।

যে কারণে সিঙ্গাপুর কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ধরনের প্রতিবাদ সমাবেশ না করতে দেশটির জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।

তবে এই আদেশ উপেক্ষা করে চলতি বছরের ফেব্রুয়ারিতে ৭০ জন মানুষের একটি দল মিছিল করে।

সেই দলটিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থামিয়ে দেয়া হয়। এসময় তারা ১৪০টি চিঠি হস্তান্তর করে।

সিঙ্গাপুর কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমতি ছাড়া অধিকার কর্মী আন্নামালাই কোকিলা, সিটি আমিরাহ মোহামেদ আসরোরি ও মোসাম্মাদ সোবিকুন নাহার ওই অনুষ্ঠান আয়োজন করেছেন। 

এ জন্য তাদেরকে সাড়ে ৭ হাজার ডলার জরিমানা করা হতে পারে, অন্যথা তাদের সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ডও হতে পারে। 

কিউএনবি/অনিমা/২৮ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit