শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ডামুড্যায় নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন চৌগাছায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

দায়িত্বরত হাইওয়ে পুলিশকে চাপা দিয়ে মারল ট্রাক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২২০ Time View

ডেস্ক নিউজ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চেকপোস্ট অমান্য করে দায়িত্বরত হাইওয়ে পুলিশ কনস্টেবল রবিউল হককে (২৫) চাপা দিয়েছে একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

বুধবার সকাল সাড়ে ৫টায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল হক চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আলমপুর গ্রামের ছায়দুল হকের ছেলে।

পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ বিরামচর এলাকায় প্রতিদিনের ন্যায় হাইওয়ে থানার সামনে চেকপোস্ট বসানো হয়। সকাল সাড়ে ৫টার দিকে ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট -২০-৪৬৬৭) চেকপোস্ট অমান্য করে সড়কে দাঁড়িয়ে থাকা পুলিশ কনস্টেবল রবিউল হককে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ সময় ট্রাকচালক চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চাকপাড়া গ্রামের মাজেদ মিয়ার ছেলে কামাল (৫২), একই এলাকার নুরুল ইসলামের ছেলে রমজান (১৮) ও মো. মনিরুল ইসলামকে (২৬) আটক করা হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৈমুর ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

কিউএনবি/অনিমা/২৬ জুন ২০২৪,/সকাল ১১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit