বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

ট্রেন ভালোভাবেই গন্তব্যে পৌঁছেছে: মন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, এবার পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহায় মানুষ ভালোভাবেই তাদের গন্তব্যে পৌঁছাতে পেরেছেন। রোববার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনাসভায় এ কথা বলেন তিনি। রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ আলোচনাসভার আয়োজন করা হয়। 

রেলমন্ত্রী বলেন, রাজবাড়ী জেলাকে রেলের শহর হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। খুব শিগগির রাজবাড়ীতে একটি ট্রেন মেরামতের কারখানা হবে। সেটির টেন্ডার কাজ ইতোমধ্যে শুরু করা হয়েছে। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার জন্য আজ এটা প্রতিষ্ঠিত হয়েছে। এ জন্য দলের নেতাকর্মীদের একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল ইসলাম মোরশেদ আরুজ, সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, রাজবাড়ী পৌরসভার মেয়র মো আলমগীর শেখ তিতুসহ প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৪,/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit