শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

আষাঢ়ে ঢলে প্রাণ ফিরেছে ঝরনায়, বাড়ছে পর্যটক

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৬৫ Time View

ডেস্ক নিউজ : বর্ষা এলেই অনেকের মন সত্যিই ভিন্ন রকমের চঞ্চল হয়ে উঠে চঞ্চলা চপলা ঝরনাগুলোতে গা ভেজাতে। আষাঢ়ে ঢলে প্রাণ ফিরেছে মীরসরাইয়ের ঝরনাগুলোতে।  এবার ঈদের ছুটিতে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ঝরনা দেখতে পর্যটকদের ঢল নেমেছে। 

এ সৌন্দর্য উপভোগ করতে ঈদের ছুটিতে পর্যটকদের প্রধান আকর্ষণ এসব পাহাড়ি ঝরনা ঝরনার প্রবেশ মুখগুলো কানায় কানায় পূর্ণ। কেউবা ঝরনায় যাচ্ছেন গোসল করতে, কেউ সৌন্দর্য উপভোগ করে ফিরছেন আপন নীড়ে। তুলনামূলক বেশি পর্যটক চোখে পড়েছে খৈয়াছড়া, নাপিত্তাছড়া ও রূপসি ঝরনায়। 

ঢাকা থেকে খইয়াছড়া ঝরনা দেখতে আসা এক পর্যটক বলেন, আমরা ২০ জন বন্ধু খৈয়াছড়া ঝরনায় ঘুরতে এসেছি। ঈদের ছুটি হওয়ায় আমরা সবাই একত্রিত হতে পেরেছি। বর্ষার মৌসুমে ঝরনা ফিরে তার চিরচেনা রূপে। তাই ঈদে ঘোরার আমাদের প্রধান পছন্দ ছিল ঝরনা। তাই ঝরনা দেখতে এখানে ছুটে এসেছি। বৃষ্টিতে ঝরনায় যাওয়া একটু ঝুঁকিপূর্ণ হলেও সাবধানতার সঙ্গে আমরা ঘুরেছি। 

মীরসরাই উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, বৃষ্টিতে ঝরনায় পর্যাপ্ত পানি থাকায় পর্যটক বাড়ে। তার মধ্যে ঈদের ছুটি থাকায় এবার আরও বেড়েছে। পর্যটকদের সতর্কতার সঙ্গে আসা-যাওয়ার করতে বলা হয়েছে। গাইড ছাড়া কেউ যেন ঝরনায় যেতে না পারেন, সে বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া আছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৪,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit