মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ মেধাবীকে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১৬৪ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বুয়েট-মেডিকেলসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ব্রাহ্মণবাড়িয়ার ৫০ মেধাবী শিক্ষার্থীকে শুক্রবার সংবর্ধনা দেওয়া হয়েছে। দুপুরে সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে কেন্দ্রবিন্দু একাডেমিক কেয়ারের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয়।

একই সঙ্গে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা ও বিএমএ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. আবু সাঈদ। কেন্দ্রবিন্দুর প্রতিষ্ঠাতা ও ৪১তম বিসিএসে (পরিবার পরিকল্পনা) সদ্য যোগদান করা চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অমিত মোদক এর সভাপতিত্বে এতে  বিশেষ অতিথি ছিলেন আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সোপানুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের প্রতিষ্ঠাতা সাংবাদিক নিয়াজ মুহাম্মদ খান,  ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের উদ্যাক্তো পরিচালক হারুন অর রশিদ ও শাহীন মৃধা, প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়ার নিজস্ব প্রতিবেদক শাহাদৎ হোসেন। 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে অতিথিরা বলেন, ‘সাফল্যের এই ধারা ধরে রাখতে হবে। সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত থাকতে হবে। আগামী দিনের পৃথিবী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট (এআই) এবং আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্টের (এএসআই) সঙ্গেও প্রতিযোগিতা করতে হবে। সঙ্গে রয়েছে চ্যাটজিপি ও জিমিনি। এ সবের মাধ্যমে এমন কিছু সৃষ্টি করে যেতে হবে যেন তোমার আগামী তিনশ থেকে চারশ বছর বেঁচে থাকতে পার।’

কিউএনবি/অনিমা/২১ জুন ২০২৪,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit