শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও

দুর্গাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১৮২ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক (৭৩) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার সকালে সীমান্তবর্তী কুল্লাগড়া ইউনিয়নের কামারখালী গ্রামে রাস্ট্রীয় সম্মাননা ও জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল আহসানের নেতৃত্বে দুর্গাপুর পুলিশ বাহিনী বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মানে গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী, আব্দুল জব্বার মাল, সিরাজুল ইসলাম, আব্দুল খালেক, ডিএসএকে এর নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দীন মীর সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক বেশ কিছুদিন ধরে দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে চার ছেলে, তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ওনার মৃত্যুতে স্থানীয় এমপি আলহাজ¦ মোশতাক আহমেদ রুহী, সাবেক এমপি ছবি বিশ^াস, বাংলাদেশ আ‘লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রেমন্ড আরেং, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকঞ্জি), সাবেক চেয়ারম্যান ঝুমা তালুকদার, উপজেলা আ‘লীগের সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বীর মুক্তিযোদ্ধাগণ, ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৪,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit