শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ডামুড্যায় নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন চৌগাছায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

হবিগঞ্জে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১৬২ Time View

ডেস্ক নিউজ : হবিগঞ্জে অগ্নিকাণ্ডে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। আর এতে করে প্রায় লক্ষাধিক টাকার মতো ক্ষয়-ক্ষতি হয়েছে। শুক্রবার হবিগঞ্জ সদর উপজেলার পইল নতুন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টা খানেকের প্রচেষ্ঠায় আগুণ নিয়ন্ত্রণে আনে।
 
স্থানীয়রা জানান, পইল নতুন বাজারের বিসমিল্লাহ ক্লথ স্টোর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে যা মুহুর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন সেখানে পৌঁছে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে বিসমিল্লাহ ক্লথ স্টোরের পার্শ্ববর্তী মা-বাবা খাদ্য ভান্ডার, কাজল ইলেকট্রনিক পুড়ে ছাই হয়ে যায়।
 
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। আগুনে ৩টি দোকান পুড়ে প্রায় লক্ষাধিক টাকার মতো ক্ষয়-ক্ষতি হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৪,/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit