বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

হেরে শান্তর কণ্ঠে সেই পুরনো সুর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১২১ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের খেলায় শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ডিএলএস পদ্ধতিতে ২৮ রানে হেরেছে বাংলাদেশ। তবে এটা ভাবার মোটেও কারণ নেই যে অজিরা বৃষ্টির কারণেই কপাল গুণে জিতেছে। সোজা কথায় বললে টাইগারদের ব্যাটিং বিপর্যয়ই অজিদের জয়ের পথ সুগম করেছিল আগেই।

১৪১ রানের লক্ষ্য টপকাতে অস্ট্রেলিয়ার যে খুব একটা বেগ পেতে হতো না, তা দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেডই বুঝিয়ে দিচ্ছিলেন। যে গতিতে আগাচ্ছিলো অজিরা তাতে ম্যাচটা তারা ১৬-১৭ ওভারেই জিতে যেতো হয়তো। কারণ, বৃষ্টিতে দ্বিতীয়বার খেলা বন্ধ হওয়ার আগে অস্ট্রেলিয়া ১১.২ ওভারেই ২ উইকেট হারিয়ে ১০০ রান তুলে ফেলেছিল। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠেও তাই কম রান করার আক্ষেপটাই ঝরেছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেছেন, ‘উইকেট একটু মন্থর হলেও ভালো ছিল। আমাদের অন্তত ১৭০ রান করা উচিত ছিল।’এদিন শান্তর ব্যাটে ধীর গতিতে হলেও রান এসেছে। ৩৬ বলে ৪১ রান করেছেন তিনি। এ বিষয়ে তিনি বলেছেন ‘দায়িত্ব নেওয়াটা উপভোগ করি। এখন পর্যন্ত ঠিক পথেই আছি। আশা করি, আরও অবদান রাখতে পারব। আজ টপ অর্ডার রান পেয়েছে, যেটা গুরুত্বপূর্ণ ছিল। আগের কয়েকটি ম্যাচে আমরা ভুগেছি। আগের দুই-তিনটি সিরিজ এবং এই বিশ্বকাপেও বোলাররা ভালো করেছে। আশা করি, তারা এটা ধরে রাখবে।’

অ্যান্টিগার এই মাঠেই আগামীকাল রাত সাড়ে ৮টায় সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শান্ত বলেছেন, ‘আশা করি, ভারতের বিপক্ষে আমরা ভালো খেলব।’

 

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৪,/দুপুর ১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit