বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার

ইসরাইলে মুখোমুখি সেনা ও সরকার, বিপাকে নেতানিয়াহু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হামাস নির্মূলের যে হুংকার নিয়ে গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। তা এখন দুঃস্বপ্নের মতো ফিরে আসছে। হামাসকে ধ্বংস করতে গিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে সেনাবাহিনী ও সরকারের মধ্যে। ফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিপদ বাড়ছে। বিপরীতে ইসরাইলি জনগণও দিনে দিনে আস্থা হারাচ্ছে। এতে বিপাকে পড়েছে নেতানিয়াহু।

হামাসকে পরাজিত করা সম্ভব নয়: ইসরাইলি বাহিনী বুধবার দেশটির গণমাধ্যম চ্যানেল থার্টিন’কে হাগারি বলেছেন, হামাসকে নির্মূল করার কাজটি ‘অসম্ভব’ এবং এককথায় ‘ভুল’। সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, হামাসকে ধ্বংস করা, হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়া; এককথায় জনগণের চোখে ধুলা দেওয়ার মতো বিষয়। এই সেনা কর্মকর্তার দাবি, হামাস একটি আদর্শ। সেই সঙ্গে হামাস একটি দল। সংগঠনটি তাদের জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছে। কেউ যদি মনে করে আমরা হামাসকে নির্মূল করতে পারব, সেটা ভুল।

বিশ্লেষকরা বলছেন, হাগারির এই বক্তব্যে ক্ষুব্ধ হয়েছে নেতানিয়াহুর সরকার। এই বক্তব্যের মধ্য দিয়ে চলমান যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর নেওয়া কৌশলের বিষয়ে একটি ধারণা পাওয়া যায়। আর মাঠে লড়াই চালিয়ে যাওয়া সেনাবাহিনী বলছে এই নীতি মূলত অবাস্তব। হাগারির বক্তব্যের জবাবে নেতানিয়াহুর দপ্তর বলেছে, হামাসের সামরিক এবং সরকার পরিচালনার সক্ষমতা ধ্বংস করে দেওয়ার বিষয়টি যুদ্ধের লক্ষ্য হিসেবে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভা ঠিক করে দিয়েছে। অবশ্যই ইসরাইলের সামরিক বাহিনীও এর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

এরপরই নিজেদের অবস্থান পরিষ্কার করে দেওয়া বিবৃতিতে সামরিক বাহিনী বলেছে, মন্ত্রিসভার ঠিক করে দেওয়া যুদ্ধের সব লক্ষ্য অর্জনে সামরিক বাহিনী অঙ্গীকারবদ্ধ। যুদ্ধে দিনরাত সেই কাজটিই করে চলেছে সামরিক বাহিনী এবং অব্যাহতভাবে সেটা করে যাবে। হাগারির মন্তব্যের বিষয়ে বিবৃতিতে বলা হয়, তার বক্তব্য ছিল মতাদর্শ ও ধারণা হিসেবে হামাসকে ধ্বংস করা নিয়ে। তিনি খুবই স্পষ্টভাবে বিষয়টি বলেছেন। এ নিয়ে অন্য সব দাবি তার বক্তব্যের সাথে অপ্রাসঙ্গিকভাবে জুড়ে দেওয়া হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৪,/দুপুর ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit