রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

চীনে ভয়াবহ বন্যায় ৯ জনের মৃত্যু, আসামেও পরিস্থিতির অবনতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত কয়েকদিনের টানা ভারি বর্ষণে দেখা দেয়া বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে চীনের দক্ষিণাঞ্চল। বন্যার পানিতে তলিয়ে গেছে কয়েকটি প্রদেশ। ডুবে গেছে ঘর-বাড়ি, দোকানপাট, রাস্তা-ঘাট। ভয়াবহ এ বন্যায় গুয়াংডং প্রদেশের অবস্থা সবচেয়ে খারাপ। 

প্রদেশটিতে বন্যায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছে উদ্ধারকারী দল। বন্যায় গুয়াংডং প্রদেশের ৩২ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
 

বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ভারতের আসাম রাজ্যেও। গোয়াহাটি শহরের রাস্তাঘাট তলিয়ে গেছে বন্যার পানিতে। এতে চরম বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ ও স্কুল-কলেজে যাওয়া শিক্ষার্থীরা।

স্থানীয় প্রশাসন বলছে, বন্যায় এ পর্যন্ত রাজ্যের দেড় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছের। বাস্তুহারা হয়েছেন আসামের ১৯ জেলার প্রায় তিন লাখ মানুষ। আগামী তিনদিন আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

 
এদিকে মেক্সিকো উপকূলে ঘূর্ণিঝড়ের আঘাতে কয়েকজনের মৃত্যু হয়েছে। বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিভিন্ন নদ-নদীর পানি। উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার ঢেউ আছড়ে পড়ছে। তবে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়েছে বলে জানিয়েছে মেক্সিকোর আবহাওয়া বিভাগ।

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৪,/সকাল ১১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit