বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

নামাজ-পড়ালেখা নিয়ে শাসন করায় ফাঁস নিল কিশোরী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১৫৭ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নুরজাহান আক্তার পিও (১৭) উপজেলার চাটখিল পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের সেন্টাল হাসপাতাল এলাকার আব্দুল জব্বারের মেয়ে।  

শুক্রবার (২১ জুন) সকালের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এর আগে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের সেন্টাল হাসপাতাল সংলগ্ন তছলিম মিয়ার ভবনে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পিও চলতি বছর স্থানীয় ভীমপুর হাই স্কুল থেকে এসএসসি পাস করে। বৃহস্পতিবার সন্ধ্যায় তার মা তাকে মৌখিক ভাবে নামাজ ও পড়ালেখা না করায় শাসন করে। এরপর সে অভিমান করে পরিবারের সদস্যদের অগোচরে নিজ শয়ন কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৪,/সকাল ১১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit