রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

বিদ্যুতের দাবিতে অফিস ঘেরাও

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১৫৫ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রাম পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন লোহাগাড়া পল্লী বিদ্যুতের গ্রহক হয়রানি, ক্রমাগত লোড শেডিংয়ে বিপর্যস্ত গ্রাহকরা জোনাল অফিস ঘেরাও কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে লোহাগাড়া পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের সামনে ৩নং ফিডারের পল্লী বিদ্যুতের গ্রাহকরা এ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভ সমাবেশ শেষ উত্তেজিত জনতা পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ঘেরাও করেন। পরে ডিজিএর সঙ্গে মোবাইল ফোনে কথা বলে কর্মসূচি সমাপ্তি করেন তারা। 

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মুসলিম উদ্দিন, আধুনগর ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান চৌধুরী পারভেজ, মো. রাশেদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, যখন তখন বিদ্যুৎ বন্ধ, মাত্রাতিরিক্ত লোডশেডিং, পল্লীবিদ্যুতের সীমাহীন স্বেচ্ছাচারিতা ও গ্রাহক হয়রানি বন্ধ করতে হবে। 

লোহাগাড়া পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ শাহজাহান বলেন, আধুনগর ৩নং ফিডার এলাকাটির গ্রাহকরা বিদ্যুতের দাবিতে অফিসে এসে ফোন দেন। ফোনে তাদের সঙ্গে কথা হয়েছে। আশ্বস্ত করেছি বিদ্যুৎ সরবরাহে সমবণ্টন থাকবে। আমরা যেভাবে বিদ্যুৎ পাচ্ছি ঠিক সেইভাবে সরবরাহ করছি।

কিউএনবি/অনিমা/১৮ জুন ২০২৪,/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit