রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ার ইয়ারপুরে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন সরকারকে ডা. সালাউদ্দিন বাবুর সমর্থন বিয়ের শর্ত ছাড়া কেবল ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলেই তা যৌতুক হবে না: হাইকোর্টের রায় ১৩ বছর আগের কীর্তি ছুঁয়ে নতুন রেকর্ডের পথে বার্সেলোনা ডেঙ্গুতে মৃত্যু ৩০৩, হাসপাতালে ভর্তি প্রায় এক লাখ সড়কে নির্মাণসামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না : পরিবেশমন্ত্রী রূপপুরে সফলভাবে পরমাণু বিক্রিয়া সম্পন্ন আন্দোলনরত ভারতের তরুণদের যে বার্তা নাহিদ ইসলামের সংসদ ভবনে সরকারদলীয় এমপিদের সভা শুরু হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সিনিয়র সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সিলেটে লাখো মানুষের পানিবন্দি ঈদ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ২৩৯ Time View

ডেস্কনিউজঃ পশু কোরবানি করতে গিয়ে বিভিন্নভাবে আহত হয়ে দেড়শ জনের বেশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে এই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও নার্সদের।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের বেশিরভাগই কোরবানীর পশুর মাংস কাটতে গিয়ে আহত হয়েছেন। এর পরই আছে গরুর লাথি-গুঁতোয় আহত হয়ে হাসপাতালে আসাদের সংখ্যা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া অন্তত ১০ জনের সঙ্গে কথা বলে জানা গেছে। তাদের মধ্যে রূপগঞ্জ থেকে আসা মো. মিরাজ জানান (২৭) আজ সকাল থেকে দুটি গরু কাটার কাজের সঙ্গে ছিলেন তিনি। আগামীকাল কোরবানি করা হবে আরেকটি গরু। ওই গরুটি আজ সকালে তার মাথায় গুঁতো দিয়েছে। এতে তার মাথার পুরো একপাশের চামড়া থেঁতলে গেছে। সেখানে সেলাই পড়েছে ২১টি।

মাংস কাটতে গিয়ে চাপাতির আঘাতে আহত চানখারপুল থেকে আসা আনোয়ার হোসেন (৪২) দ্য ডেইলি স্টারকে বলেন, তার ডান হাতের বুড়ো আঙুল কেটে গেছে। পেশায় তিনি একজন রিকশা চালক। কোরবনীর ঈদে এক দিনের জন্য কসাই হিসেবে কাজ করেন। তার মতোই আরেকজন রিকশাচালক তার পেছনে মাংস কাটার কাজ করছিলেন। তার হাত থেকে ছুটে আসা চাপাতির আঘাতে আঙুল কেটে গেছে।

এছাড়া গরুর লাথি খেয়ে হাসপাতালে আসা মাতুয়াইল দক্ষিণ পাড়ার শহীদ বিশ্বাস (৫৫) জানান, এক্স-রে রিপোর্টে দেখা গেছে তার হাতের একটি হাড় ভেঙে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টিকিট কাউন্টার সূত্রে জানা যায়, আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৫৪ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। এই সংখ্যা আরও বাড়বে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইন-চার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহতরা মাংস কাটার কথা বলে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের আহত হওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

কিউএনবি/বিপুল/১৭.০৬.২০২৪/রাত ৯.১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit