বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

ঈদুল আজহার দিন টেলিভিশন বার্তায় যা বললেন ইসমাইল হানিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ১২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজার সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস যে প্রতিক্রিয়া জানিয়েছে তা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পরিকল্পনায় উত্থাপিত নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। রবিবার ঈদুল আজহা উপলক্ষে টেলিভিশনে দেওয়া এক ভাষণে হামাসের কাতারভিত্তিক নেতা ইসমাইল হানিয়া এ কথা বলেন। 

ফিলিস্তিনি বন্দীদের জন্য ইসরায়েলি জিম্মি বিনিময়ের কথা উল্লেখ করে হানিয়া বলেন, হামাস এবং (ফিলিস্তিনি) গোষ্ঠীগুলি একটি বিস্তৃত চুক্তির জন্য প্রস্তুত। যার মধ্যে যুদ্ধবিরতি, উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, ধ্বংস হওয়া অবকাঠামোর পুনর্নির্মাণ এবং একটি বিস্তৃত বন্দী বিনিময় চুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। 

 গত ৩১ মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনার পাশাপাশি ইসরায়েলে আটক ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের পর্যায়ক্রমে বিনিময়ের একটি ‘তিন পর্যায়ের’ প্রস্তাব উত্থাপন করেছিলেন। 

যুক্তরাষ্ট্র ও হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারী মিশর ও কাতার ১১ জুন বলেছে, তারা যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিষয়ে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর কাছ থেকে প্রতিক্রিয়া পেয়েছে।

এদিকে ইসরায়েলের ব্যাপক কড়াকড়িতে আল-আকসায় ফিলিস্তিনিরা ঈদ উদযাপন করেছে।

খবর অনুসারে, পবিত্র ঈদুল আজহায় আল-আকসা মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছিল ইসরায়েলি বাহিনী। ব্যাপক তল্লাশির পর ঈদের নামাজ আদায়ের জন্য প্রাঙ্গণে প্রবেশ করতে পারেন অনেকে।

জেরুজালেম ইসলামিক ওয়াক্‌ফ জানায়, আজ আল-আকসায় ৪০ হাজারের বেশি মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন।

ওয়াফা সংবাদমাধ্যমের খবর, কড়াকড়ির পরও আল-আকসায় হাজারো মুসল্লি পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। আসা-যাওয়ার পথে অনেকে ইসরায়েলি বাহিনীর হাতে নিগ্রহের শিকার হয়েছেন।

কিউএনবি/অনিমা/১৬ জুন ২০২৪,/রাত ৮:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit