বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

ফেসবুক থেকে ভেরিফাইড আইডি উধাও ডরিনের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : ভারতে হত্যার স্বীকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ভেরিফাইড আইডি হঠাৎ করে ফেসবুক থেকে উধাও হয়েছে গেছে। শনিবার রাত ১০টার পর থেকে আইডিটি নিষ্ক্রিয় দেখাচ্ছে। বিকাল ৫টার দিকে ফেসবুকে আইডিটি সচল দেখা যায়নি।

এমপি কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, তিনি শনিবার রাত ১০টার পর থেকে আইডিতে প্রবেশ করতে পারছেন না। বিষয়টি ঢাকার ডিবি পুলিশকে জানিয়েছেন। তার একটাই ফেসবুক আইডি এবং সেটি ভেরিফাইড। আইডি হ্যাক হয়েছে কিনা সেটিও তিনি নিশ্চিত না।

তিনি আরও বলেন, অনেক চেষ্টা করেছি আইডি সচল করতে কিন্তু পারছি না। বাবার হত্যার বিচার চেয়ে তিনি পোস্ট করতেন এবং আপডেট জানাতেন। জড়িতদের নিয়ে বিভিন্ন পোস্ট করে প্রতিবাদ জানাতেন। সেটি রুখে দিতে ঘাতকেরা আইডিতে রিপোর্ট মেরে বন্ধ করে দিয়েছে বলে ধারণা করছেন তিনি।

এমপি আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় গত ২২ মে ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। গত ১২ মে ভারতে চিকিৎসার জন্য গিয়ে নিখোঁজ হন এমপি আনার। এরপর ২২ মে কলকাতার সঞ্জীবা গার্ডেনে তাকে হত্যা করা হয় বলে খবর প্রকাশ পায়।

কিউএনবি/অনিমা/১৬ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit