বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

ক্ষমা চেয়ে রক্ষা হলো আখাউড়া যুবলীগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ৩৩৮ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যক্রম করে প্রায় এক বছর পর দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়ে পার পেয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা যুবলীগ। আখাউড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির বিরুদ্ধে দলীয় কার্যক্রম পরিচালনার যে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, সেটি তুলে নেওয়া হয়েছে।জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহনুর ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। ১৫ জুন বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করা হয়। সেখানে উল্লেখ করা হয়, অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থণা করায় কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের নির্দেশে আখাউড়া উপজেলা যুবলীগের উপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। 

গত ১ জুন উপজেলা যুবলীগের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটি বরাবর লেখা এক চিঠিতে উল্লেখ করা হয়, স্থগিতাদেশ থাকায় তারা দলীয় কার্যক্রম পরিচালনা করতে পারছেন না।এ অবস্থায় অতীতের সংগঠনবিরোধী কার্যক্রমের জন্য তারা দুঃখ প্রকাশ করছেন এবং ক্ষমা প্রার্থনা করছেন।খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ২১ মে আখাউড়া উপজেলা যুবলীগের কার্যক্রম স্থগিত করা হয়। কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম খান নিখিলের নির্দেশে দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই কমিটির বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়। 

একই বিজ্ঞপ্তিতে আখাউড়া পৌরসভা ও পাঁচটি ইউনিয়নের কমিটি পুনর্বহালের কথা উল্লেখ করা হয়। ওই ছয়টি ইউনিটে নতুন ঘোষিত কমিটির বদলে আগের কমিটি কার্যক্রম পরিচালনা করবে বলে নির্দেশনা দেওয়া হয়।এর আগে আখাউড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক ও দুই যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যক্রমের অভিযোগ এনে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়।ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে এ কারণ দর্শানোর কথা বলেনকারণ দর্শানোর চিঠিতে বলা হয়, গত বছরের ৩০ এপ্রিল আখাউড়া উপজেলার অন্তর্গত আখাউড়া পৌরসভা ও পাঁচটি ইউনিয়ন কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় নির্দেশ অমান্য, গঠনতন্ত্র লঙ্ঘন, স্বেচ্ছাচারিতা ও নিয়মবহির্ভূতভাবে এসব কমিটি গঠন করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও বিনষ্ট হয়েছে মর্মে প্রতীয়মান হয়।

৩০ এপ্রিল হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়ে আখাউড়া পৌরসভা, আখাউড়া উত্তর, আখাউড়া দক্ষিণ, মনিয়ন্দ, মোগড়া ও ধরখার ইউনিয়ন কমিটি ঘোষণা করেছে আখাউড়া উপজেলা যুবলীগ। উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. তাকজিল খলিফা কাজল, যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রহমান নাজিম ও মো. আব্দুল মমিন বাবুল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কমিটি ঘোষণা করা হয়। গঠিত কমিটির নেতাদের কাছে এসব কমিটি হস্তান্তরের কথাও উল্লেখ করা হয়। বিষয়টি সংগঠনের শৃঙ্খলাবিরোধী হওয়ায় আলোচনায় চলে আসে।

 

 

কিউএনবি/অনিমা/১৬ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit