রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
ত্রিপুরা ভাষার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফিরে আসা’র উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত ডোমারে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে সেলাই প্রশিক্ষণের শুভ উদ্বোধন মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর ইরানের চীনবিষয়ক বিশেষ প্রতিনিধি হলেন গালিবাফ দিনের শেষ বলে মুমিনুলের বিদায় সত্বেও চালকের আসনে বাংলাদেশ ‎আঙ্গরপোতা সীমান্তে আটক সাবেক পররাষ্ট্র ডিজি সাব্বির বিন শামস কারাগারে তৃতীয় সন্তান জন্মে ৩০ হাজার, চতুর্থ সন্তানে মিলবে ৪০ হাজার রুপি নওগাঁয় রাতের ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি ও দোকানপাট  আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা ‎লালমনিরহাটে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা,

টি-টোয়েন্টি বিশ্বকাপকে বিদায় জানাচ্ছেন কিউই পেসার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১০৪ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে বিদায় নিচ্ছে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে শুরুতেই হোঁচট খায় কিউইরা। সুপার এইটের দৌড় থেকে বাদ পড়ে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপকে বিদায় বলতে যাচ্ছেন দলটির তারকা পেসার ট্রেন্ট বোল্ট। আগামী ১৭ জুন পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে বিশ ওভারের বিশ্বকাপে তার শেষ ম্যাচ।

ওমান ম্যাচ শেষে বোল্ট বলেন, ‘নিজের কথা বললে, এটিই হবে আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। তো হ্যাঁ, এটুকুই আমার বলার আছে।’‘হ্যাঁ, অবশ্যই যেমন শুরু চেয়েছিলাম টুর্নামেন্টে, সেভাবে আমরা পারিনি। এটা হজম করা কঠিন ছিল। আমরা (সুপার এইটে) কোয়ালিফাই না করতে পেরে বিধ্বস্ত। এটা দুর্ভাগ্যজনক। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে এরকম হয়।’

এবার বিশ্বকাপে ২০ দল নিয়ে আয়োজন করেছে আইসিসি। যেটা আইসিসি আসরে সর্বোচ্চ দলের অংশগ্রহণ। বোল্ট মনে করেন, অনেক ছোটদলই বড় দলগুলোর সাথে প্রতিদ্বন্দীতা দেখাচ্ছে। ‘আমার মনে হয়, টি-টোয়ন্টি ক্রিকেটে যে কোনো কিছুই হতে পারে। অপরিচিত উগান্ডা দলের সঙ্গে মুখোমুখি হয়েছি। পাপুয়া নিউগিনি আছে, অবশ্যই তাদের তেমন দেখিনি।

তবে টুর্নামেন্টে দারুণ কিছু অঘটন দেখা গেছে। (অন্য ম্যাচে) নেপাল দুর্ভাগ্যবশত ১ রানে হেরে গেল (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে)। এই সংস্করণে দুটি (প্রতিদ্বন্দ্বী) দলের পার্থক্য কমে আসা দেখিয়েছে (এই বিশ্বকাপ)।’টি-টোয়েন্টি বিশ্বকাপে এ পর্যন্ত খেলা ১৭ ম্যাচে মাত্র ৬.০৭ ইকোনমিতে বোল্টের শিকার ৩২ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপকে বিদায় জানানোর ইঙ্গিত দিলেও দেশের হয়ে টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন এই বাঁহাতি পেসার।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জুন ২০২৪,/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit