শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

দেনারে দায়ে দোকানেই ফাঁস দিল ব্যবসায়ী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১০১ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় দেনার দায়ে এক ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত সাইফুল ইসলাম (২৮) উপজেলার দাদপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের হাকিমপুর গ্রামের তুফানি হাজী বাড়ির মৃত আব্দুল খোকনের ছেলে।  

শনিবার (১৫ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার হাকিমপুর গ্রামের বৌ বাজারের তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান মনোয়ারা ফার্মেসি থেকে পুলিশ এই মরদেহ উদ্ধার করে। এর আগে, একই দিন বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। নিহতের মামা জিল্লুর রহিম বলেন, প্রতিদিনের ন্যায় সকালে সাইফুল বাড়ি থেকে দোকানে যায়। দুই মাস আগে তাকে বিয়ে করানো হয়। সে স্থানীয় কিছু ব্যবসায়ীদের কাছে অনেক টাকা দেনা হয়ে পড়ে।

গত কয়েকদিন ধরে পাওনাদাররা টাকা পরিশোধের জন্য তাকে চাপ দিচ্ছিল।  এ কারণে শনিবার বেলা ১১টার দিকে নিজ দোকানের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। দুপুরে বাড়িতে ভাত খাওয়ার জন্য না গেলে পরিবারের সদস্যরা বাজারে গিয়ে তাকে খোঁজ করে। একপর্যায়ে দোকানের সিলিং ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে তাদের শৌরচিৎকার শুনে স্থানী লোকজন এগিয়ে এসে পুলিশে খবর দেয় 

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।  এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/১৫ জুন ২০২৪,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit