বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

দৌলতদিয়া প্রান্তে স্বস্তির ঈদযাত্রা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। আগামী ১৭ জুন সোমবার ঈদুল আজহা। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের লঞ্চ ও ফেরিতে উপচেপড়া ভিড়। তবে কোনো ভোগান্তি নেই দৌলতদিয়া প্রান্তে। নির্বিঘ্নে মানুষ পদ্মা পাড়ি দিচ্ছেন।

জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৮টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করছে। দৌলতদিয়া প্রান্তে চারটি ফেরিঘাট সচল রয়েছে। যাত্রীরা বলেন, পদ্মা সেতু চালুর পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহনের সংখ্যা কমে গেছে। তাছাড়া ঈদে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে ভালো প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মানুষ স্বস্তিতে বাড়িতে যাচ্ছেন।

আজ শনিবার ভোর থেকে দৌলতদিয়া প্রান্তে বাড়ি ফেরা মানুষের উপচেপড়া ভিড় সৃষ্টি হয়েছে। বেলা ১১টায় দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শন করেন রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ। তিনি দৌলতদিয়া প্রান্তের বাস টার্মিনাল, ফেরিঘাট ও লঞ্চঘাট পরিদর্শন করেন। এ সময় তিনি যাত্রী ও যানবাহন চালকদের সাথে কথা বলেন।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, দৌলতদিয়া প্রান্তে এবারের ঈদযাত্রা স্বস্তির হয়েছে। মানুষ নির্বিঘ্নে বাড়িতে যেতে পারছেন। যাত্রী ও যানবাহন চালকদের সাথে বলে ভাড়া নির্ধারণ করা হয়েছে। ভাড়ার তালিকা সাইনবোর্ডে টানিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া গ্রহণ করার কোনো অভিযোগ পাইনি।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জুন ২০২৪,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit