রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
মহানবী (সাঃ) এর আদর্শ হোক জীবন পরিচালনার অন্যতম শক্তি -ছারছীনার পীর ছাহেব পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কাতারের আমিরের অভিনন্দন ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ   বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে খন্দকার মারুফের অভিনন্দন অগ্রিম বুকিংয়ে ‘টক্সিক’-এর বড় চমক, ২ দিনেই ছাড়াল ২৭ কোটি রুপি ভাঙ্গার মতো নির্মাতার সঙ্গে কখনোই কাজ করতেন না দীপিকা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

পাকিস্তান জিতবে বললেও আত্মবিশ্বাসী ছিলেন যুবরাজ

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৯৮ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বের অন্যতম এক লড়াই ভারত-পাকিস্তান ম্যাচ। যা দেখতে মুখিয়ে থাকে গোটা বিশ্ব। সেই ম্যাচটি মাঠে গড়িয়েছে গত ৯ জুন। যেখানে ভারতকে ১১৯ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত নাটকীয়ভাবে ৬ রানে ম্যাচ হেরেছে পাকিস্তান। এমন হার যা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির। যদিও তার ধারণা ছিল এমন কঠিন পিচে সহজ হবে না পাকিস্তানের জয় পাওয়া। যা ম্যাচ চলাকালীন সময়ও জানিয়েছিলেন যুবরাজ সিংকে। সে সময়ের সেই ভিডিওই এবার সামনে এনেছেন আফ্রিদি।

এবারের বিশ্বকাপের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন যুবরাজ সিং ও শহীদ আফ্রিদি। সেই সুবাদেই নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান হাই- ভোল্টেজ ম্যাচটি মাঠে বসে দেখেছেন দু’জনে। এসময় নানা বিষয় নিয়ে কথা বলেছেন দু’জনে। যার একটা অংশই প্রকাশ করেছেন আফ্রিদি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায় আফ্রিদি যুবরাজকে বলছেন, ‘আমি দুঃখিত, এটা কি ঠিক নয়? আমাদের ম্যাচ হারানো উচিত ছিল? জয়ের জন্য যখন আমাদের ৪০ রান করতে হবে, যুবরাজ আমাকে বলেছিলেন ‘লালা, অভিনন্দন! আমি চলে যাচ্ছি, বাকি খেলা দেখব না। আমি তাকে বললাম, ‘যুভি, এই পিচে ৪০ রান অনেক, এত তাড়াতাড়ি আমাকে অভিনন্দন জানাবেন না।’

আফ্রিদির এমন কথার জবাবে যুবরাজ বলেন, ‘আমি তোমাকে বলেছিলাম পাকিস্তান জিতবে, কিন্তু আমি তখনও আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা (ভারত) সেখান থেকে জিততে পারব। জয়-পরাজয় খেলার অংশ, যা গুরুত্বপূর্ণ তা হল আমাদের বন্ধুত্ব অব্যাহত রাখা উচিত।’

যদিও ওই হারের পর ভারত সুপার এইটের পথে পা বাড়ালেও পাকিস্তানের সুপার এইটে খেলা অনেকটাই অনিশ্চয়তাই পড়ে গেছে। শেষ ম্যাচে তাদের জয়ের বিকল্প নেই। সঙ্গে তাকিয়ে থাকতে হবে যুক্তরাষ্ট্রের দিকেও।

কিউএনবি/অনিমা/১২ জুন ২০২৪,/রাত ১০:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit