বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম

বোচাগঞ্জে এক নারীকে গলা কেটে হত্যার চেষ্টা

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৩৯০ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের দৌলা গ্রামের রিক্সা চালকের স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে বখাটে এক যুবক।
দৌলা গ্রামের দিন মজুর রিক্সা চালক মোঃ সোলেমান আলীর জানায়, গতকাল ১২ জুন বুধবার বিকাল ৪টায় তার স্ত্রী মোছাঃ অভিজান বেগম(৪৭) প্রতিদিনের ন্যায় বাড়ীর পার্শে ভুট্টা খেতে ঘাস কাটতে গেলে পার্শবর্তী মনিপুর গ্রামের মোঃ দুলাল এর পুত্র মোঃ রায়েল ঐ নারীকে গলা কেটে হত্যার চেষ্টা করে।

এলাকাবাসী চিৎকার শুনে এগিয়ে এসে আহত নারীকে উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। সেখানে তার প্রাথমিক চিকিৎসা দিয়ে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কর্তব্যরত ডাক্তার মোঃ ফাইয়াজ জানান,আহত মোছাঃ অভিজান বেগম এর গলা ও দুই হাতের আঙ্গুলে কাটা ক্ষত পাওয়া গেছে। উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এলাকাবাসী বখাটে যুবক মোঃ রায়েল কে আটক করে বোচাগঞ্জ থানা পুলিশের কাছে সপর্দ করে। ওসি মোঃ আবু বক্কর সিদ্দিক রাশেল বলেন, অভিযুক্ত রায়েল কে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ঘটনা তদন্ত করে এর রহস্য বের করা হবে।

 

 

 

কিউএনবি/অনিমা/১২ জুন ২০২৪,/রাত ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit