রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম

বিশ্ব পরিবেশ দিবসে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে র‌্যালি বৃক্ষরোপণ

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১৩৩ Time View

ডেস্ক নিউজ : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপের যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। বুধবার দুপুরে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিবসের উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য র‌্যালিটি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে ও ঢাকা-সিলেট মহাসড়ক পর্যন্ত প্রদক্ষিণ করে।

হুরাইন এইচটিএফ লিমিটেডের পরিচালক রাজিব দাস ও শিল্প পার্কের প্রধান প্রশাসনিক কাউসার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন ডাইং জিএম সাজ্জাদ হোসেন, উইভিং জিএম জাহাঙ্গীর আলম, সাসটেইনিবিলিটি নাজমুল হোসাইন প্রমুখ।

পরে সংক্ষিপ্ত সমাবেশে অতিথিরা বলেন, যমুনা গ্রুপ দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান। আমাদের প্রতিষ্ঠান সর্বদাই পরিবেশ সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেয়। এ বিষয়ে কোনো আপস নেই। পরিবেশ ঠিক রাখা এবং উন্নত করার লক্ষ্যে আমরা বিভিন্ন কর্মসূচিও পালন করি। গাছ রোপণ এর মধ্যে অন্যতম।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit