বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় গুচ্ছগ্রামের রেশন এর চাল ও গম জব্দ, ব্যবসায়ীকে জরিমানা। বিভাগীয় সদরগুলোতে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা বেনাপোলে প্রকৌশলীকে হাতুড়ি দিয়ে মারধর, মামলা দায়ের ‘যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত’ ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল: সেই যুবক আটক, পুলিশ প্রত্যাহার উপজেলা পর্যায়েও বিস্তৃত হবে সাইবার ইউনিটের কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর মন্ত্রীর হুঁশিয়ারি, এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

লোকসভা নির্বাচনে জয়ের পর যা বললেন ইউসুফ পাঠান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনে জয়ী হলেন ইউসুফ পাঠান। ক্রিকেট থেকে অবসর নিয়ে রাজনীতির মাঠে অংশ নিয়েই চমক দেখান বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটার। পশ্চিমবঙ্গের মুশির্দাবাদ জেলার বহরমপুরের তৃণমূল কংগ্রেস থেকে অধীর রঞ্জন চৌধুরীকে ৮৬ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন সংসদ সদস্য হন পাঠান।

ভোটে জয় লাভ করার পর ভারতীয় সাবেক এই তারকা অলরাউন্ডার বলেন, ‘খুব ভালো লাগছে, এই জয় আমাদের সবার। আমি খুব খুশি। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়ায় অধীর রঞ্জন চৌধুরী সম্পর্কে পাঠান বলেন, ‘উনি সিনিয়র নেতা, আমি ওনাকে সম্মান করি। আগামীতেও সম্মান করব।’

ইউসুফ পাঠান ভারতের হয়ে ৫৭টি ওয়ানডে আর ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন। ব্যাট হাতে তিনি সংগ্রহ করেন দুই ফিফটিতে ১ হাজার ৪৬ রান। আর বল হাতে শিকার করেন ৪৬ উইকেট। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০১২ ও ২০১৪ সালে শিরোপাও জিতেন। ২০১৪ সালের আইপিএলে মাত্র ১৫ বলে রেকর্ড দ্বিতীয় দ্রুততম ফিফটি হাঁকান।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুন ২০২৪,/রাত ১১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit