মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

৭০ ধর্মীয় প্রতিষ্ঠানে টিআর-এর অর্থ বিতরণ করলেন নাছিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : টিআর এর বরাদ্দকৃত ৭১ লাখ টাকা ৭০টি ধর্মীয় প্রতিষ্ঠানে বিতরণ করেছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ৬১টি মসজিদ ও মাদ্রাসা, ৭টি মন্দির, একটি চার্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত গুরুদুয়ারা নানক শাহী সহ ৭০ ধর্মীয় প্রতিষ্ঠানে একাউন্ট পে চেকের মাধ্যমে প্রদান করেন তিনি। মঙ্গলবার ( ৪ জুন) দুপুরে রাজধানীর কাকরাইলে নিজ অফিসে এসব ধর্মীয় উপাসনালয়ের কর্তৃপক্ষের কাছে তিনি চেক হস্তান্তর করেন।

ঢাকা- ৮ আসনের আওতাধীন মতিঝিল, রমনা, পল্টন, শাহাবগ ও শাহাজাহানপুরের ৭০টি ধর্মীয় উপাসনালয়ের মধ্যে কমলাপুর জামে মসজিদ, ফকিরাপুল জামে মসজিদ, আরামবাগ জামে মসজিদ, টি এন্ডটি কলোনি জামে মসাজিদ, মতিঝিল কলোনি মসজিদ, খিলগাও বাজার জামে মসজিদ,পূরানো পল্টন জামে মসজিদ,দুদক জামে মসজিদ,ঢাকা মেডিকেল কেন্দ্রীয় জামে মসজিদ,পীর ইয়ামিনি জামে মসজিদ,ফকিরাপুলের তায়ালিমুল কুরআন মাদ্রাসা,খিলগাওয়ের ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা, শান্তিনগর বাজার মাদ্রাসাসহ ৬১টি মসজিদ ও মাদ্রাসা, টিটি পড়ার শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্দির,রমনা কালি মন্দির, সিদ্ধেশ্বরী কালী মন্দিরসহ ৭ টি মন্দির, সেন্ট মেরীজ ক্যাথেড্রাল চার্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত গুরুদুয়ারা নানক শাহী রয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা ৮ আসনের জনগণ আমাকে ভরসা করে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি আমার জায়গা থেকে তাদের যে স্বপ্নগুলো রয়েছে তা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এ আসনের জনসাধারণের যে সমস্যাগুলো রয়েছে আস্তে আস্তে সবগুলোরই নিরসন হবে ইনশাল্লাহ। জনগণ আমাদের সাথে আছে। কেউ আমাদের এই অগ্রগতিকে থামিয়ে দিতে পারবেনা।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুন ২০২৪,/রাত ১১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit