বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
হুথিদের হামলায় সৌদি লিগে রোনালদোদের ম্যাচ স্থগিত নরসিংদীতে হত্যা মামলার রহস্য উদঘাটন, বিশেষ সম্মাননা পেলেন এসআই ইউসুফ আহমেদ আশুলিয়ায় ছোট বোনকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ  সার্ককে পুনরুজ্জীবিত করতে নেপালের সহায়তা চান স্থানীয় সরকার মন্ত্রী বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, নিহত ৫ সন্ত্রাসী মাটিরাঙ্গায় গুচ্ছগ্রামের রেশন এর চাল ও গম জব্দ, ব্যবসায়ীকে জরিমানা। বিভাগীয় সদরগুলোতে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা বেনাপোলে প্রকৌশলীকে হাতুড়ি দিয়ে মারধর, মামলা দায়ের

বাজেট অধিবেশন বুধবার, ঘোষণা বৃহস্পতিবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১৪২ Time View

ডেস্ক নিউজ : নতুন সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হবে বুধবার (০৫ জুন) বিকেল ৫টায়। অধিবেশন শুরু হয়ে পরেরদিন অর্থাৎ বৃহস্পতিবার (৬ জুন) বর্তমান সরকারের চতুর্থ মেয়াদের প্রথম অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন।

সংসদ সচিবালয় থেকে জানা গেছে, আগামীকাল (বুধবার) বাজেট অধিবেশন শুরু হবে। পরেরদিন বৃহস্পতিবার বাজেট উপস্থাপনের পর দীর্ঘ আলোচনা শেষে চলতি মাসের ৩০ জুন বাজেট পাস হবে। এর আগে সোমবার (১০ জুন) চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাস হতে পারে বলে জানানো হয়েছে।

একাধিক সূত্র থেকে জানা যায়, এবারের বাজেটে মোবাইল সিমের উপর ১০০ টাকা ভ্যাট বাড়ানো হচ্ছে। দেশে উৎপাদিত এসিতে ভ্যাট বাড়ছে সাত দশমিক ৫ শতাংশ। আইসক্রিমে সম্পূরক শুল্ক বাড়ছে ১০ শতাংশ। তবে দেশে উৎপাদিত মোবাইল ফোনের উপরে ভ্যাট বাড়ছে না এবারও।

এদিকে সম্প্রতি ভারতে নিহত হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমের আসন শূন্য ঘোষণার বিষয়ে জাতীয় সংসদ এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। মরদেহ এখনো না পাওয়ায় আসন শূন্য ঘোষণার বিষয়ে জটিলতা তৈরি হওয়ায় শোক প্রস্তাবে তার নাম থাকছে না। তাই শোক প্রস্তাবের পর অধিবেশন মুলতবি না করে দিনের অন্যান্য কার্যসূচি চলবে বলে জানা গেছে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে বিকেল ৩টায় জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক বসবে। স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা জিএম কাদের উপস্থিত থাকবেন। এই বৈঠকে নির্ধারণ করা হবে বাজেট অধিবেশনের কার্যসূচি। ওই বৈঠকেই বাজেট অধিবেশন কতদিন চলবে ও বাজেটের ওপর কত ঘণ্টা আলোচনা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এবারের বাজেট অধিবেশন চলতি দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। এ অধিবেশনেই ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট উপস্থাপনের প্রস্তুতি শেষ পর্যায়ে। এটি হবে বর্তমান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট।

এর আগে চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট বাস্তবায়নাধীন। এর মধ্যে পরিচালনসহ অন্যান্য ব্যয় ৪ লাখ ৯৮ হাজার ৭৮৫ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা। আগামী ২০২৪-২০২৫ অর্থবছরে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার কিছু বেশি ব্যয় বরাদ্দ রেখে বাজেট পরিকল্পনা সাজানো হচ্ছে বলে কয়েকজন কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন।

বৃহস্পতিবার (৬ জুন) ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট উপস্থাপনের প্রস্তুতি শেষ পর্যায়ে। এটি হবে স্বাধীন বাংলাদেশের ৫৩ তম বাজেট ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট ঘোষণা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুন ২০২৪,/রাত ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit