বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

কোপা আমেরিকার ক্যাম্পে আর্জেন্টিনা দলের সঙ্গে মেসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৯৩ Time View

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র ২০২৪ সালটায়, বিশেষ করে জুন মাসে যেন অগণিত তারকা খেলোয়াড়দের দেখা পেতে যাচ্ছে, ইতোমধ্যে পেয়েছেও। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যক ২০ দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে। এরপর চলতি মাসেই সেখানে বসছে লাতিন আমেরিকা ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকা।

এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনার লক্ষ্য তাদের শিরোপা ধরে রাখা। সেই মিশনের প্রথম পদক্ষেপ হিসেবে আজ তারা ক্যাম্প শুরু করে দিয়েছে। লিওনেল মেসিকে সঙ্গে নিয়ে আলবিসেলেস্তেরা আজ অনুশীলন করেছে মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামির মাঠে। আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী ২১ জুন আটলান্টায়, কানাডার বিপক্ষে। তার আগে অবশ্য দুটো প্রীতি ম্যাচ খেলবেন মেসিরা। ৯ জুন শিকাগোয় ইকুয়েডরের বিপক্ষে এরপর ১৪ জুন গুয়াতেমালার বিপক্ষে ম্যারিল্যান্ডে দুটো ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার ২৯ সদস্যের দলের ২৭ জন উপস্থিত ছিলেন আজকের অনুশীলনে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের কারিগর গনজালো মন্তিয়েল আর ফ্রাঙ্কো আরমানি আজ ছিলেন না দলের সঙ্গে। দলের অনুশীলনটা ভিন্ন ভিন্ন পর্যায়ে হয়েছে। কেউ জিমে সময় কাটিয়েছেন, গোলরক্ষকরা বিশেষভাবে অনুশীলন করেছেন। দলের বেশিরভাগই আজ কোর্টে বল ছাড়া অনুশীলন করেছেন। বল নিয়েও অনুশীলন হয়েছে, তবে তা বেশ ছোট পরিসরে।

 

কিউএনবি/আয়শা/০৪ জুন ২০২৪,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit