বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার

স্ত্রীর অশ্লীল ছবি ছড়ানোয় স্বামী-দেবরের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : স্ত্রীর অশ্লীল ছবি ফেসবুকে ছড়ানোর অভিযোগে রাজবাড়ী থানায় প্রবাসী স্বামী ও স্বামীর মামাতো ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই মামার প্রেক্ষিতে মামাতো দেবর মোঃ রুহুল (২০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রুহুল রাজবাড়ী জেলা শহরের ধুনচি গোদার বাজার গ্রামের মোঃ ছমিরের ছেলে।

মামলার বাদী গৃহবধূ (১৮) জানান, তার স্বামী (২৮) প্রবাসে থাকেন। যে কারণে ফেসবুকের ম্যাসেঞ্জারের মাধ্যমে স্বামীর সাথে অডিও এবং ভিডিও কলে তিনি কথা বলতেন। অসতর্ক অবস্থায় তার স্বামী কিছু অশ্লিল ছবি রেকর্ড করেন। সম্প্রতি স্বামীর সাথে বিরোধ শুরু হয় তার। এক পর্যায়ে আপত্তিকর ছবি ও ভিডিওগুলো তার প্রবাসী স্বামী মামাতো দেবর রুহুলকে প্রদান করেন। 

গৃহবধূ আরও জানান, রুহুল ওইসব ভিডিও একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে তা প্রচার করেন। গত ১৪ মে তিনি ওই সব ভিডিও দেখতে পান। পরবর্তীতে রুহুল তাকে কু-প্রস্তাব দেয় তাতে তিনি রাজি না হলে ওই সব ভিডিও ভাইরাল করে দেবার হুমকিও প্রদান করে। 

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই আবুল কালাম আজাদ জানান, এ মামলার ১নং আসামি রুহুলকে গ্রেপ্তার করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৪ জুন ২০২৪,/সকাল ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit