বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

প্রথমবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন ফরম তুললেন নারী প্রার্থী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইতিহাসে এই প্রথম ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন ফরম তুললেন এক নারী প্রার্থী। তার নাম জোহরা ইলাহিয়ান। ৫৭ বছর বয়সী এই নারী ইরানের সাবেক আইনপ্রণেতা এবং পেশায় চিকিৎসক। তিনি ইরানের পার্লামেন্টের সদস্য ছিলেন।

দুবার ইরানের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়া এই নারী রাজনীতিবিদও কট্টরপন্থী ঘরানার। মনোনয়ন ফরম তোলার পর তার সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘সুস্থ সরকার, সুস্থ অর্থনীতি এবং সুস্থ সমাজ- হলো আমার নির্বাচনী লক্ষ্য।’ 

এ সময় তিনি দুর্নীতির বিরুদ্ধেও লড়াইয়ের ঘোষণা দেন। অন্য কট্টরপন্থীদের মতো ইলাহিয়ান বাধ্যতামূলক হিজাবের নিয়ম সমর্থন করেন। বাধ্যতামূলক হিজাব অমান্যকারী নারীদের বিরুদ্ধে সরকারের কঠোর নীতি ও পদক্ষেপ গ্রহণের পর মাত্র কয়েক মাস পরই ইলাহিয়ান তার প্রার্থিতা ঘোষণা করলেন।

এদিকে, আসন্ন নির্বাচনে লড়তে নিজের প্রার্থিতার জন্য রেজিস্ট্রেশন ফরম পূরণ করেছেন সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।

উল্লেখ্য, হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটির নির্বাহীর পদ শূন্য হয়। আর সেই পদ পূরণ করতেই ২৮ জুন দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সূত্র : ইরান ইন্টারন্যাশনাল।

কিউএনবি/অনিমা/০৪ জুন ২০২৪,/সকাল ৯:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit