মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ।

হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১২১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি  : গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের পাঁচমাইলস্থ বরায়া উত্তরভাগে পিয়ারা শপিং সেন্টারের ২য় তলাস্থ হলি আর্ট যুব সংস্থার উদ্যোগে ডিজিটাল আসক্তি পরিহার করি, চিত্রাংকনের মাধ্যমে পরিপূর্ণ জীবন গড়ি শ্লোগানকে সামনে রেখে শিশু-কিশোরদের মেধা বিকাশে চিত্রাংকন (চারুকারু) প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সিরাজ কিন্ডারগার্টেনে অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর প্রধান শিক্ষক মোঃ বেলাল আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজ কিন্ডারগার্টের প্রিন্সিপাল নুরুল ইসলাম চৌধুরী, সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর পরিচালনা পরিষদের সদস্য আহমেদুর রব।

হলি আর্ট যুব সংস্থার প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা ও যুব সংগঠক বিভাগীয় পদকপ্রাপ্ত আশফাক উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও সংস্থার সহ সভাপতি, নারী উদ্যোক্তা-আত্মকর্মী ছালেহা বেগম এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার কম্পিউটার প্রশিক্ষক সাকিব আহমদ, সদস্য কেশব মিত্র, মোঃ শামসুল ইসলাম, সামাদ আহমদ, হালিমা আব্বাস, নাহিদ আহমদ, জেসমিন বেগম প্রমুখ।সিরাজ কিন্ডারগার্টের শিক্ষক ও শিক্ষিকাগণের সহযোগিতায় অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় ১৫০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। ৭টি বিভাগের বিজয়ী ২৫ জনের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। পরে সকল শিক্ষার্থীকে কেক খাওয়ানো হয়।

কিউএনবি/অনিমা/০৩ জুন ২০২৪,/রাত ৯:০৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit