বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

জ্যৈষ্ঠ মাসের বিভিন্ন প্রজাতির ফল নিয়ে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের মৌসুমী ফল উৎসব

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৯৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি  : বাংলাদেশের ঋতুচক্রে গ্রীষ্মে সবচেয়ে বেশি ফলের সমারোহ দেখা যায়। বিভিন্ন মৌসুমি ফলের ঘ্রাণে চারপাশ ম-ম ঘ্রাণে ভরে যায়। জ্যৈষ্ঠ মাসের এমন বিভিন্ন প্রজাতির ফল নিয়ে ‘মৌসুমী ফল উৎসব’ করেছে দক্ষিণ সুরমা প্রেসক্লাব।সোমবার (৩ জুন) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়। এ উৎসবে আম, লিচু, কাঠাল, তরমুজ, আনারস তালসহ প্রায় ১০ প্রজাতির ফলের সমাহার ছিল।দক্ষিণ সুরমা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ উৎসবে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ অংশগ্রহণ করেন। তারা এ আয়োজনের প্রশংসা করে ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দেন। অতিথিরা এতো সুন্দর আয়োজনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।উপজেলা পরিষদ প্রাঙ্গণে মৌসুমী ফলের স্টল পরিদর্শন করেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. বদরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হারুনুর রশিদ, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান।এ সময় তারা বলেন, মধুমাসে চলছে বাহারি রং-বেরঙের মিষ্টি ও সুস্বাদু ফলের মেলা। আর এই মধুমাসকে নানা ফলের অপূর্ব সমাহারে বরণ করে নেওয়ার আয়োজন প্রশংসার দাবিদার। মৌসুমের সঙ্গে মিল রেখে এমন আয়োজন প্রশংসনীয়।উৎসবে দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, বর্তমান সাধারণ সম্পাদক শরীফ আহমদ, সহ সভাপতি মো. সাহেদ আহমদ শান্ত, কোষাধ্যক্ষ আজমল আহমদ রোমন, দপ্তর ও পাঠাগার সম্পাদক রফিক আহমদ, সদস্য শেখ জাবেদ আহমদ এমরান, আব্দুল হাসিব, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল ইসলাম তালুকদার, সমাজকর্মী রুমা আক্তার সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/অনিমা/০৩ জুন ২০২৪,/রাত ৮:৫৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit