বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫ কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ করছে জার্মানি অভিষেককে টপকে সাহিবজাদা ফারহানের বিশ্বরেকর্ড

“বর্ষা শুরু না হতেই তিস্তায় ভাঙন”ভাঙন ঠেকাতে জরুরী ভিত্তিতে জিও ব্যাগের দাবি নদীপাড়ের মানুষের

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১১৫ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : বর্ষা শুরু না হতেই তিস্তা নদীর বাম তীরে ভাঙন দেখা দিয়েছে। বসত ভিটা আর ফসলি জমি রক্ষায় জরুরী জিও ব্যাগের বাঁধের দাবিতে মানববন্ধন করেছেন লালমনিরহাটের মহিষখোচার নদীপাড়ের মানুষ।শুক্রবার(৩১ মে) বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বাহাদুরপাড়া এলাকায় তিস্তার তীরে বসবাস করা শত শত নারী পুরুষ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে অংশ নেয়ারা জানান, কয়েকদিনের বৃষ্টি আর উজানের ঢলে পানিতে ভড়ে উঠেছে তিস্তা নদী। বর্ষা শুরু না হতেই তিস্তার বাম তীরের মহিষখোচা ইউনিয়নের বাহাদুরপাড়া গ্রামে ভাঙন দেখা দিয়েছে। এই অসময়ের ভাঙনে শ্বঙ্কিত নদীপাড়ের মানুষ। ইতিমধ্যে গেল সপ্তাহে ৪/৫ টি বাড়ি নদী গর্ভে বিলিন হয়েছে বলে দাবি স্থানীয়দের। এ ভাঙন ঠেকাতে জরুরী ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগের বাঁধ দেয়া প্রয়োজন। এ নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বর ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের সাথে কয়েক দফায় যোগাযোগ করেও কোন সুফল না পেয়ে মানববন্ধনের আয়োজন করেন নদীপাড়ের মানুষ।

তিস্তা নদীর তীরে ভাঙন এলাকায় ব্যানার হাতে নদীপাড়ে শত শত নারী পুরুষ শিশু মানববন্ধন করেন। তাদের দাবি, স্থায়ী বাঁধ নির্মানে বিলম্ব হলেও জরুরী ভিত্তিতে বাহাদুরপাড়া এলাকায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন এলাকা রক্ষা করা। অন্যথায় ওই এলাকার ৩/৪ শত পরিবার গৃহহীনসহ হারাবে কয়েক শত হেক্টর জমির ফসল।মানববন্ধনে বক্তব্য রাখেন, মহিষখোচা বহু মুখি উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক নুরে আলম সেফাউল, স্থানীয় বাসিন্দা মিন্টু মিয়া, আব্দুল্লাহ খান, আফজাল হোসেন, শিরিন আক্তার ও রিপন মিয়া প্রমুখ।

কিউএনবি/অনিমা/৩১ মে ২০২৪,/রাত ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit