মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

আখাউড়ায় ইমাম নিয়ে বিরোধে বাবা-ছেলেসহ তিনজনকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২০৭ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইমাম নিয়ে বিরোধের জের ধরে তিনজনকে পিটিয়ে আহত করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের বড় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। মনিয়ন্দ গ্রামের মো. বাদল মৃধা অভিযোগটি দায়ের করেন। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী থাকা মিন্টু মৃধার বড় ভাই। হামলার ঘটনায় বাদল মৃধাও আহত হয়েছেন।

আহত তিনজনই আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।অভিযোগে উল্লেখ করা হয়, মসজিদের ইমাম নিয়ে দুই পক্ষের মধ্যে সামাজিক বিরোধ রয়েছে। এক পক্ষ চায় আগের ইমামকে বহাল রাখতে ও আরেক পক্ষ নতুন ইমাম নেওয়ার পক্ষে। বাদল মৃধাসহ অন্যান্য নতুন ইমাম আনার পক্ষ নেওয়ায় একই এলাকার গাজিউর রহমান, ইকবাল সরকার, জালাল সরকার, আবু বক্করসহ অন্যদের সঙ্গে বিরোধ দেখা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে বাদল মৃধা ও তার লোকজনের উপর হামলা হয়। হামলায় বাদল মৃধা, তার ছেলে অপু মৃধা ও ভাতিজা রিফাত আহত হয়।

 

 

কিউএনবি/অনিমা/৩১ মে ২০২৪,/রাত ৯:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit