মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

মাধবদীতে অতিরিক্ত লোডশেডিং বন্ধের দাবীতে মানববন্ধন 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২১১ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ:  নরসিংদীর মাধবদীতে লোডশেডিং বন্ধের দাবিতে ও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩১ মে) জুমার নামাজের পর মাধবদী বাজার বড় মসজিদের সামনে সচেতন নাগরিক মহলের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন এলাকা অত্যধিক লোডশেডিংয়ে জনজীবন দূর্ভোগের কথা জানিয়েছেন।

তারা বলেন মানুষ সারা দিন কাজ করে রাতে বাড়িতে ঘুমাতে পারে না। বিদ্যুৎ এর অভাবে মাধবদী এলাকার শিল্প, টেক্সটাইল, বস্ত্রখাতসহ সব ধ্বংসের মুখে। শ্রমজীবী মানুষের রোজগার কমে গেছে। খুবই অসহায় অবস্থা বিরাজ করছে। লোডশেডিংয়ের ফলে বস্ত্র উৎপাদন, প্রক্রিয়াকরণসহ সকল ক্ষেত্রে ব্যপক বিপর্যয় দেখা দিয়েছে। ফলে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করার জন্য পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্তৃপক্ষকে আহবান জানান।

এসময় বক্তারা লোডশেডিং বন্ধের জন্য সরকারের বিভিন্ন কর্মকর্তাদের নিকট স্মারকলিপি প্রদানের কথাও জানান। অপরদিকে একেতো লোডশেডিং অপর দিকে বিদ্যুতের দাম বৃদ্ধি ও ভূতুরে বিল গ্রাহকদের মনে সন্দেহের দানা বেধেছে। ব্যবহারের তুলনায় এতো বেশি বিদ্যুৎ বিল আসে কীভাবে? সর্বোপরী নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সেবা গ্রাহকদের জীবন বিষিয়ে তুলেছে। সমিতির সেবা মানে অতিষ্ঠ হয়ে মানববন্ধনের মাধ্যমে আন্দোলনে নেমেছেন বলে জানিয়েছেন। অতি দ্রুত এই সমস্যা সমাধান না করা হলে ভবিষ্যতে বিশাল পরিসরে আন্দোলন আরো জোরদার করার কথা জানান মানববন্ধনকারীরা। মানববন্ধনে বিশিষ্ট্য ব্যবসায়ী ইঞ্জি. মো. মফিজুল ইসলাম, সাংবাদিক আল আমিন সরকারসহ মাধবদীর সচেতন মহলের অনেকেই বক্তব্য রাখেন।

কিউএনবি/অনিমা/৩১ মে ২০২৪,/রাত ৮:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit