বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

চালকবিহীন হেলিকপ্টার আবিষ্কারক ড.হুমায়ুন কবীরকে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : বিশ্বের প্রথম চালকবিহীন হেলিকপ্টার আবিস্কারক বীর মুক্তিযোদ্ধা ড. হুমায়ুন কবিরকে সংবর্ধনা দেওয়া হয়েছে৷ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ মে) রাতে পৌর সদরের উপজেলা রোডে অবস্থিত ইউনিটির কার্যালয়ে এই সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যক্ষ ফ.হ. আলমগীর জোয়ারদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল হায়দার টিটুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কটিয়াদীর কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ড. হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন তার সহধর্মিণী ফরিদা কবির।

তিনি আরো বলেন, বিমান তৈরি অনেক ব্যায় বহুল। উন্নত দেশ ছাড়া এটি অনেক দুরূহ ও কঠিন কাজ। আমার তৈরি কয়েকটি বিমান আমেরিকার সরকার বিক্রি করছে৷ বাংলাদেশ কয়েকটি বিমান এনেছে। সরাসরি না হলেও বিভিন্ন ভাবে এর সুফল পাচ্ছে বিশ্বের সব মানুষ।

ড. হুমায়ুন কবির আরো বলেন, দেশের জন্য কাজ করার ইচ্ছে মনে সবসময়ই৷ আমাদের দেশে এমন ব্যাবস্থা থাকলে তো অবশ্যই সম্ভব হতো। স্বপ্ন দেখি আগামী প্রজন্ম হয়তো একদিন ভালো কিছু করতে পারবে। আমি আমার পরামর্শ শিক্ষার্থীদের সাথে শেয়ার করবো। তাদের অনুপ্রাণিত করবো। আমার নিজের এলাকায় কিছু করা যায় কিনা তাও বিবেচনায় রাখবো৷’

এসময় আরো বক্তব্য রাখেন, কটিয়াদী সরকারি পাইলট স্কুলের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ। কনিষ্ঠ বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মোস্তফা,ডেল্টা ইন্সুইরেন্স কোম্পানী ( বিমা) কটিয়াদী এড়িয়া ম্যানেজার আব্দুল মান্নান স্বপন, কটিয়াদী ইতিহাস গ্রন্থের লেখক ও কটিয়াদী সমাচার সম্পাদক সারোয়ার হোসেন শাহীন। সাংবাদিক ছাইদুর রহমান নাঈম৷ দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি ফখর উদ্দিন ইমরান, সাংবাদিক দ্রব রঞ্জন দাস, মিজানুর রহমান প্রমুখ৷ এসময় সংগঠনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৪,/দুপুর ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit