শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

আপাতত চমক থাক, খুব শীঘ্রই জানতে পারবেন: বুবলী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১২৮ Time View

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা শবনম বুবলী ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে থাকলেও ক্যারিয়ারে সুন্দর সময় পার করছেন। একের পর এক নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। 

এবার এই নায়িকাকে পাওয়া গেল নতুন নাচের ভিডিওতে। তাও আবার একটি নয়, দুটিতে। যা এখন দাপিয়ে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম।  

‘গল্প নয় সত্যি’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বেশ ফুরফুরে মেজাজে নৃত্য পরিবেশন করছেন বুবলী। এর মধ্যে একটি ভিডিও’র ব্যাকগ্রাউন্ডে বরফের পাহাড় আর সেখানেই নাচের ঝড় তুলেছেন এই চিত্রনায়িকা। ভিডিওগুলো সিনেমা নাকি বিজ্ঞাপনের- সেটি জানা যায়নি।

এ বিষয়ে বুবলী জানান, ‘আপাতত এটি চমক হিসেবেই থাক। খুব শীঘ্রই জানতে পারবেন।’

এদিকে গেল ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শরিফুল রাজ ও বুবলী অভিনীত ‘দেয়ালের দেশ’ সিনেমাটি। দেশের গণ্ডি পেরিয়ে গেল শুক্রবার এটি মুক্তি পায় যুক্তরাষ্ট্রে। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের ১৫টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। এর আগে, ‘দেয়ালের দেশ’ প্রদর্শিত হয়েছে অস্ট্রেলিয়ায়।
 

কিউএনবি/অনিমা/১৯ মে ২০২৪,/রাত ৯:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit