বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী

নওগাঁয় লক্ষী-নারায়ন মূর্তি উদ্ধার 

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১১৯ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে পুকুর খননের মাটির ভেতর থেকে প্রায় কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের লক্ষ্মী-নারায়ন মূর্তি উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে উপজেলার কালিগ্রাম ইউনিয়নের রাতোয়াল বাজার থেকে মূর্তিটি উদ্ধার করে থানা পুলিশ। পুলিশ বলছে, মূর্তিটি লক্ষ্মী-নারায়নের কষ্টি পাথরের। ওজন ১৪ কেজি ৭০০ গ্রাম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে উপজেলার রাতোয়াল গ্রামে শুকবর নামে এক ব্যক্তির পুকুর সংস্কার করা হয়। ওই পুকুর থেকে রাতোয়াল বাজারে জায়গা ভরাটের জন্য একজনের কাছে মাটি বিক্রি করা হয়েছে। রবিবার সকালে ওই সব মাটি শ্রমিকরা সমান করতে লেগে লক্ষ্মী-নারায়ন মূর্তি বের হয়। এ সময় বিষয়টি স্থানীয়রা জানতে পেরে থানা পুলিশকে জানায়। খবর পেয়ে সকাল ৮টায় রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করেন।

রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। যার মূল্য আনুমানিক কোটি টাকা হবে। আইনী প্রক্রিয়া শেষে মূর্তিটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে

 

 

কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৪,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit