বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই নোয়াখালীতে ৩ লাখ ২০ হাজার টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

আশুলিয়ায় নিবন্ধন না থাকায় দুইটি হাসপাতাল সিলগালা 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৯৯ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় নিবন্ধন না থাকায় ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দুইটি বেসরকারি হাসপাতালকে সিলগালা করেছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।রোববার দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।এ সময় নিবন্ধন না থাকায় আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত আশরাফ আলেয়া হাসপাতাল ও জামগড়া সরকার মার্কেট এলাকার ক্রিয়েটিভ ল্যাব এন্ড হাসপাতালকে বিভিন্ন অনিয়ম এবং নিবন্ধন না থাকায় সিলগালা করা হয়েছে।
এ বিষয়ে ডা. সাইদুল ইসলাম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে অনিবন্ধিত হাসপাতালে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আশুলিয়ায় দুইটি হাসপাতালে অভিযান পরিচালনা করে আশরাফ আলেয়া হাসপাতাল ও ক্রিয়েটিভ ল্যাব এন্ড হাসপাতালের নিবন্ধন না থাকায় সিলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে। অন্যদিকে আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ এবং জামগড়া ছয়তলা এলাকার হলি ল্যাব ডায়াগনস্টিক সেন্টারকে সতর্ক করা হয়েছে। এঅভিযানে উপজেলা স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তা ও আশুলিয়া থানা পুলিশ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৪,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit