বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

পাকিস্তানে কিরগিজ দূতাবাসের বাইরে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রোববার (১৯ মে) এক প্রতিবেদনে আকিপ্রেস জানায়, এ সময় বিক্ষোভকারীরা বিশকেকে পাকিস্তানি ছাত্রসহ বিদেশি ছাত্রদের ওপর সহিংসতার তীব্র নিন্দা জানান।  

এ সময় পুলিশ কূটনীতিকদের নিরাপত্তা দিতে দূতাবাস এলাকায় পৌঁছায়। পুলিশ দূতাবাসের চারপাশে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে ফেলে।পাকিস্তানের আরেকটি শহর করাচিতেও হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জবাবদিহিতা ও ন্যায়বিচার দাবি করেছেন ।
 
এর আগে বিশকেকে স্থানীয় অধিবাসী ও বিদেশি শিক্ষার্থীদের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে নিজেদের শিক্ষার্থীদের হোস্টেলে অবস্থান করার সতর্কতা জারি করে ভারত ও পাকিস্তান। স্থানীয় গণমাধ্যমের মতে, মিশর থেকে পড়তে আসা এক নারী শিক্ষার্থীকে হয়রানির ঘটনা থেকে স্থানীয়দের সঙ্গে বিদেশি শিক্ষার্থীদের সংঘাত শুরু হয়। ১৩ মে একটি ভিডিওতে সংঘাতের ঘটনা প্রকাশ হওয়ার পর উত্তেজনা আরও বাড়তে থাকে। 
 
বিশকেকের মেডিকেল বিশ্ববিদ্যালয় হোস্টেল, একইসঙ্গে ব্যক্তিগত বাসস্থানগুলো যেখানে পাকিস্তানের শিক্ষার্থীসহ আন্তর্জাতিক শিক্ষার্থীরা থাকেন সেসব জায়গায় ঢুকে হামলা চালায় স্থানীয়রা। বাংলাদেশি শিক্ষার্থীদের ওপরও হামলা করা হয়েছে বলে গণমাধ্যমে জানানো হয়।  

 

 

কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৪,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit