মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

মুচমুচে চিকেন ফ্রাইয়ের রেসিপি জেনে নিন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৯৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ফাস্ট ফুডের তালিকায় সবার ওপরে চিকেন ফ্রাই। এটি মুখরোচক একটি খাবার। এটি খেলে অনেক সময় পেট ভর্তি থাকে। সব বয়সের মানুষের কাছে চিকেন ফ্রাই বেশ প্রিয় খাবার।

দোকানে ব্যবহার করা ১১টি মসলা এবং তার পরিমাণ

* দুই-তিন টেবিল চামচ লবণ, তিন টেবিল চামচ সাদা গোলমরিচ, এক টেবিল চামচ গোল মরিচ, ১/২ টেবিল চামচ পুদিনার রস, এক টেবিল চামচ বিট লবণ, এক টেবিল চামচ সর্ষে, ২ টেবিল চামচ গার্লিক সল্ট। এটি আপনি তৈরি করতে পারবেন গুঁড়ো রসুন এবং লবণের সংমিশ্রণে। ১ টেবিল চামচ আদা বাটা, ১/৩ টেবিল চামচ অরিগানো, ৪ টেবিল চামচ পাপরিকা,১/২ টেবিল চামচ থাইম।

 
দোকানে যেসব রেসিপি ব্যবহার করা হয়
মসলাগুলো চিকেনের সাথে ব্রেডিং করার পরেই চিকেন ভাজতে দেওয়া হয়। ব্রেডিং করার পর যদি আপনি দেরি করেন সেক্ষেত্রে চিকেনের ওপরের আস্তরণ আলগা হয়ে যায় এবং চিকেন খুলে যায়, ফলে চিকেন ভাজা মুচমুচে হয় না।

তাপমাত্রা নির্ধারণ: দোকানে চিকেন ভাজার জন্য একটি শক্তিশালী ফ্রায়ার ব্যবহার করা হয়, যাতে চিকেন ফ্রাই বেশ মুচুমুচে হয়ে যায়। আপনার বাড়িতে প্রেসার কুকারে ৩৫০ থেকে ৩৬০° তাপমাত্রায় ১২ মিনিট চিকেন গুলি যদি ভেজে নিতে পারেন তাহলে খুব সহজে দোকানের মতো চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারবেন।

ভাজার পর পরিবেশন নয়: দোকানে কিন্তু চিকেন ভাজার পরেই পরিবেশন করে দেয় না। চিকেন ভাজার পর প্রায় ২০ মিনিট ১৭৫ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় চিকেন গুলি রাখা থাকে ওভেনে। এতে চিকেনের ভেতরটা আরো ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং বাইরেটা হয়ে থাকে মুচমুচে।

 

কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৪,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit