শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম

কৃষিতে রিমোট সেন্সিং ও জিআইএস এর ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : স্মার্ট কৃষির অংশ হিসেবে ফসলের সর্বোচ্চ ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধিসহ মূল্যবান তথ্য প্রদান করে কৃষির আধুনিকায়ন ঘটাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে রিমোট সেন্সিং এবং জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস) এর উপর এক প্রশিক্ষণশালা অনুষ্ঠিত হয়। বশেমুরকৃবির কৃষি ও আবহাওয়াবিদ্যা বিভাগ কর্তৃক আয়োজিত ৫ দিনব্যাপী চলমান অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান রবিবার। 

এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া। কৃষি আবহাওয়াবিদ্যা বিভাগের প্রধান প্রফেসর নাসিমুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম এবং কৃষিবনায়ন ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান। 

বিভিন্ন পর্যায়ে এই বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষকমন্ডলী প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, ড. হাসান মোহাম্মদ আবদুল্লাহ, ড. ফয়েজ আহমেদ প্রধান এবং ড. মোঃ ফরহাদুর রহমান প্রশিক্ষণ প্রদান করবেন। উপস্থিত বিশেষজ্ঞরা বলছেন রিমোট সেন্সিং ও জিআইএস প্রযুক্তি রিয়েলটাইম আবহাওয়া বিশ্লেষণ, বন্যার অনুমান, বপনকৃত ফসলের এলাকা পর্যবেক্ষণসহ সম্ভাব্য জলবায়ু ও আবহাওয়ার অবস্থা সনাক্তকরণ সম্ভব যা ফসলের সামগ্রিক স্বাস্থ্য ও ফলন রক্ষার জন্য প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা নিতে সাহায্য করতে পারে। 

কৃষি আবহাওয়া, মৎস্য, কৃষি অর্থনীতি এবং কৃষিবনায়ন ও পরিবেশ এ চারটি বিভাগের ২৫ জন শিক্ষকের মাঝে বিশ্ববিদ্যালয়ের এগ্রোমেটিওরোলজি বিভাগের কম্পিউটার ল্যাবে এ প্রশিক্ষণশালা অনুষ্ঠিত হয়। 

 

 

কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৪,/বিকাল ৪:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit