বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

ঢাবি ছাত্রীর সাইকেল চুরির সময় হাতেনাতে ধরা,শাহবাগ থানায় সোপর্দ 

জালাল আহমদ, ঢাবি প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১২৩ Time View

জালাল আহমদ, ঢাবি প্রতিনিধি : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের এক ছাত্রীর সাইকেল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন এক যুবক। পরে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা উত্তম-মধ্যম দিয়ে  প্রক্টর অফিসের মাধ্যমে শাহবাগ থানায় সোপর্দ করেছে।

আজ ১৯ মে রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।  জানা গেছে,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের ফাইনাল ছাত্রী তনুশ্রী তার অসুস্থ বন্ধুকে দেখার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে তার সাইকেলটি তালাবদ্ধ করে মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে রেখে যান। অসুস্থ  বন্ধুকে দেখে আসার পর তিনি দেখতে পান তার সাইকেলটি চুরি করে এক অজ্ঞাত যুবক চালিয়ে নিয়ে যাচ্ছে।এ সময় তিনি যুবক কে হাতেনাতে ধরে তার বন্ধুদের খবর দেন। অভিযুক্ত ব্যক্তির নাম নাম মোহাম্মদ বাপ্পী, পিতার নাম শফি ইসলাম। তার বাড়ি রাজধানীর নারিন্দায়।

পরে ভুক্তভোগী শিক্ষার্থীর বন্ধুরা তাকে ধরে কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে নিয়ে এসে জেরা করেন। তারপর উত্তম-মধ্যম দিয়ে প্রক্টর অফিসে সোপর্দ করেছেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদুর রহমান প্রক্টরিয়াল টিমের সহায়তায় তাকে শাহবাগ থানায় সোপর্দ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদুর রহমান বলেন, “শিক্ষার্থীরা তাকে হাতেনাতে ধরে প্রক্টর অফিসে সোপর্দ করেছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বিশ্ববিদ্যালয়ের ই অংশ। অতীতে এই ছেলেটি আরও অপরাধ করেছে কিনা তা খতিয়ে দেখতে হবে। তাই তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে”।

কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৪,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit