বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

চৌগাছায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় শামীম রেজা ভাইস চেয়ারম্যান নির্বাচিত

এম এ রহিম  চৌগাছা (যশোর)
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১০২ Time View

এম এ রহিম  চৌগাছা (যশোর) : দ্বিতীয়  ধাপের চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে  শামীম রেজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার এস এম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, মাননীয় সুপ্রীম কোর্টের সিএমপি নং ৩৭৫/২০২৪ এর ১৫ মে ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখের আদেশ ও বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে ১৮ মে ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখের নির্দেশনা অনুযায়ী ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এ চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রতিদ্বন্দ্বী থাকায় উপজেলা পরিষদ বিধিমালা ২০১৩ এর ২৪(১) অনুযায়ী শামীম রেজাকে  ভাইস চেয়ারম্যান পদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করিলাম।

এ ছাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক দেবাশীষ মিশ্র জয় ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কাউন্সিলর সিদ্দিকুর রহমান ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু পরে দেবাশীষ মিশ্র জয় তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।  আর সিদ্দিকুর রহমানের কাগজপত্রের ত্রুটি থাকার কারণে তার প্রার্থীতা বাতিল বলে গণ্য করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৪,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit