বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা বেনাপোলে প্রকৌশলীকে হাতুড়ি দিয়ে মারধর, মামলা দায়ের ‘যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত’ ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল: সেই যুবক আটক, পুলিশ প্রত্যাহার উপজেলা পর্যায়েও বিস্তৃত হবে সাইবার ইউনিটের কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর মন্ত্রীর হুঁশিয়ারি, এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠির দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন

খাগড়াছড়িতে  ট্রাকের ধাক্কায় গণপূর্তের নির্বাহী প্রকৌশলী ও চালক আহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ২০৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন আহমেদ ও তার গাড়ী চালক মহিউদ্দিন আহত হয়েছেন।শনিবার (১৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মাটিরাঙ্গার সাপমারা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা চট্ট মেট্টো ট ১২-০২৭৭ নাম্বারের একটি খালি ট্রাক  ধাক্কা দিলে  গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আহত খাগড়াছড়ি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন আহমেদ ও তার গাড়ী চালক মহিউদ্দিন খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি নিজ কর্মস্থলে ফিরছিলেন খাগড়াছড়ি গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশল জহির উদ্দির আহমেদ।পথিমধ্যে গুইমারায় নির্মাণাধীন মডেল মসজিদ, মাটিরাঙ্গা মডেল মসজিদসহ বিভিন্নস্থানে কয়েকটি চলমান ও বাস্তবায়িত উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে নির্বাহী প্রকৌশলীকে বহনকারী  গাড়িটি মাটিরাঙ্গার সাপমারা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা চট্ট মেট্টো ট ১২-০২৭৭ নাম্বারের একটি খালি ট্রাক স্বজোরে ধাক্কা দিলে জিপ গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আগুন ধোঁয়া বের হতে থাকে ইঞ্জিন থেকে।
মাটিরাঙ্গা-খাগড়াছড়ি সড়কের কয়েকজন মোটরসাইকেল চালক ঘটনাস্থলে দাঁড়িয়ে  গাড়ির দরজা ভেঙে নির্বাহী প্রকৌশলী ও গাড়ি চালককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। প্রকৌশলী জহির উদ্দীন আহমেদ মুখে, বুকের বাম পাশেসহ শরীরের কয়েকটি স্থানে আঘাত পেয়েছেন। গুরতর আহত হয়েছেন গাড়ি চালকও। বর্তমানে আহতরা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মহিমা বড়ুয়া।

কিউএনবি/অনিমা/১৯ মে ২০২৪,/সকাল ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit