বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে গ্রেফতার ২২০০ ছাড়াল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল বিরোধী বিক্ষোভের জেরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে এখন পর্যন্ত দুই হাজার ২০০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাদের গ্রেফতার করা হয়ে বলে জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা এপি। 

ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নেয়ায় তাদের ওপর চড়াও হয় পুলিশ। অনেক ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে সহিংস পন্থা অবলম্বনের অভিযোগও উঠেছে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের বিরুদ্ধে গুলি ছোড়ার অভিযোগও উঠেছে। যদিও কর্তৃপক্ষ বলছে, ‘দুর্ঘটনাবশত’ এই গুলি ছোড়া হয়েছে।

নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিলটন হলে গুলি ছোড়ার ঘটনায় কেউ আহত হননি। এক পুলিশ সদস্য তার বন্দুকের সাথে লাগানো ফ্লাশলাইট জ্বালানোর চেষ্টা করার সময় একটি গুলি বেরিয়ে গিয়ে হলের দেয়ালে লাগে। 

এপির হিসাব থেকে জানা যায় ১৮ এপ্রিলের পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশটির ৪০টি বিশ্ববিদ্যালয় বা কলেজে অন্তত অর্ধশত গ্রেফতার অভিযান চালায় পুলিশ। এতে ২ হাজার ২০০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। তাঁদের মধ্যে শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয় শুধু কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে।

বৃহস্পতিবার সকালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে (ইউসিএলএ) অভিযান চালিয়ে  ২০০ জনকে গ্রেফতার করা হয়।

বর্তমান ইসরায়েল বিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের এই আন্দোলন শুরু হয় গত ১৭ এপ্রিল। তারা গাজায় ইসরায়েলের যুদ্ধের অবসান দাবি করছেন।

কিউএনবি/অনিমা/০৩ মে ২০২৪,/রাত ৮:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit